ভিয়েনা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

সরকারের সময়োচিত পদক্ষেপে বিশ্বমন্দা এড়াতে পেরেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪২:২২ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • ৬৮ সময় দেখুন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মোকাবিলায় তিন কোটি ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই টিকাদান কার্যক্রম শুরু হবে। সরকারের সময়োপযোগী এ সব দিক নির্দেশনা, উদ্যোগ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুহার বিশ্বের অন্য দেশের তুলনায় কম।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে শেখ হাসিনা আরো বলেন, দেশের বর্তমান করোনা পরিস্থিতি এবং অর্থনীতিতে তার প্রভাব বিবেচনায় রেখেই অস্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন দেয়া হয়েছে। করোনার বিরূপ প্রভাবকে প্রশমিত করতে তাৎক্ষণিক ও স্বল্পমেয়াদি পদক্ষেপের কারণে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হয়েছে, পাশাপাশি কর্মকর্তাদের বিদেশ সফর ও বিলাসবহুল ব্যয়কে নিরুৎসাহিত করা গেছে।

প্রধানমন্ত্রী জানান, করোনার সময়ে ছয় হাজার ৯৯০ জন চিকিৎসক, পাঁচ হাজার ২৪জন সিনিয়র স্টাফ নার্স, ৩৮১জন ফার্মাসিস্ট, ২০২ জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেয়ার পাশাপাশি চার হাজার ২১৭ জন চিকিৎসককে করোনাসংক্রান্ত তথ্য ও চিকিৎসা প্রদানের জন্য হটলাইনে যুক্ত করা হয়েছে। সরকারিভাবে, ঢাকার ৫৪টি এবং ঢাকার বাইরে ৩৭সহ মোট ৯১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা চলমান রয়েছে। করোনায় সৃষ্ট সংকট মোকাবিলায় বিভিন্ন সেক্টরের, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবন এবং জীবিকা রক্ষায় এক লাখ ১২ হাজার কোটি টাকার ২১টি প্রণোদনা প্যাকেজের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ঢাকা প্রতিনিধি/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকারের সময়োচিত পদক্ষেপে বিশ্বমন্দা এড়াতে পেরেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০৫:৪২:২২ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১