ভিয়েনা ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সিলেটে নাঈম নামে এক তরুণের লাশ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • ৯৯ সময় দেখুন

সিলেটঃ জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে বন্ধুদের উপর্যুপরি ছুরিকাঘাতে সিলেট খুন হয়েছেন এক তরুণ। নিহকের নাম নাঈম বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) তাকে বাসা থেকে তাকে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে  নেয়া হয়। পরে রাতে নাইম আহমদ নামের ওই তরুণের  ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নাঈম আহমদ শাহপরাণ থানার পাঁচঘড়ি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সে স্থানীয় মোহাম্মদপুর এলাকায় নানার বাড়িতে থাকত।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে নাইমকে ডেকে নেয় তার বন্ধুরা। পরে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের শেষ প্রান্তে লেকের পাশ থেকে নাইমের রক্তাক্ত লাশ উদ্ধার করে শাহপরাণ থানা পুলিশ। পুলিশ নাইমের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাতের চিহ্ন পায়। নিহতের স্বজনরা পরে লাশ শনাক্ত করেন।

এদিকে, নাইমের মৃত্যুর সংবাদে পাগলপ্রায় তার স্বজনরা। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। তার ঘাতকদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

সিলেট প্রতিনিধি/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিলেটে নাঈম নামে এক তরুণের লাশ উদ্ধার

আপডেটের সময় ১১:১৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১