ভিয়েনা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

বরগুনায় সাংবাদিকের বাসায় ককটেল নিক্ষেপ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ১০২ সময় দেখুন

বরগুনা: বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির বরগুনা প্রতিনিধি অ্যাড. সোহেল হাফিজের বাসায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনা সদর থানায় সাধারণ ডায়েরি করেন সোহেল হাফিজ। এর আগে সোমবার রাত আটটার দিকে বরগুনা পৌরসভার চরকলোনী এলাকায় সোহেল হাফিজের বাসায় ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর খবর পেয়ে বিষ্ফোরিত ককটেলের অবশিষ্ট অংশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে সাংবাদিক অ্যাড. সোহেল হাফিজ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় অনিয়ম-দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও অসঙ্গতি নিয়ে বহু প্রতিবেদন প্রচারিত ও প্রকাশিত হয়েছে। এ কারণে কেউ হুমকি দিতে এ ধরণের কাজ করতে পারে বলে মনে করেন তিনি। বলেন, বরগুনা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে আশা করি তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসবে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তরিকুল ইসলাম বলেন, সাংবাদিক সোহেল হাফিজের সাধারণ ডায়েরি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। আশাকরি খুব দ্রুতই দুর্বৃত্তদের চিহৃত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

বরগুনা প্রতিনিধি/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বরগুনায় সাংবাদিকের বাসায় ককটেল নিক্ষেপ

আপডেটের সময় ০৫:৩৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১