ভিয়েনা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

দেশে ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ১৬ জন, সুস্থ হয়েছেন ৭৩৬

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • ৬৮ সময় দেখুন

নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাস শনাক্তের ৩১৬তম দিনে ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ১৬ জন, তাদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ৪ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৭৩৬ জন।
গতকালের চেয়ে আজ ৭ জন কম মৃত্যুবরণ করেছে। গতকাল ২৩ জন মৃত্যুবরণ করেছিলেন।

এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৯২২ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ। গতকালও মৃত্যুর হার ছিল ১ দশমিক ৫০ শতাংশ । আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৭০৭ জনের নমুনা পরীক্ষায় ৬৯৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১১৯ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১৩ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৫৬৯ জন।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৪৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ৪ দশমিক ২৩ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ২৬ শতাংশ বেশি। স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৩৪ লাখ ৭০ হাজার ১৬০ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অদ্যাবধি পরীক্ষার ২৭ লাখ ২৭ হাজার ১১৮টি হয়েছে সরকারি এবং ৭ লাখ ৪৩ হাজার ৪২টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ২২ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৫ দশমিক ২৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭৩৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৯ দশমিক ৫৪ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০২ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮২৯ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৫৫৩ জনের। গতকালের চেয়ে আজ ৭২৪টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৩৩টি ও বেসরকারি ৬৬টিসহ ১৯৯টি
পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৭০৭ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৪৪৬ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৭৩৯টি কম নমুনা পরীক্ষা হয়েছে।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ১৬ জন, সুস্থ হয়েছেন ৭৩৬

আপডেটের সময় ০৭:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১