ভিয়েনা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১৪ হাজার বাড়ি নির্মাণ করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • ৫০ সময় দেখুন

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১৪ হাজার বাড়ি নির্মাণ করবে সরকার।

সোমবার (১৮ জানুয়ারি) ঢাকায় ‘সেবা সপ্তাহ ২০২১’ উপলক্ষ্যে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের সকল সেবা ডিজিটাল পদ্ধতিতে দেয়া হচ্ছে। এ মন্ত্রণালয়ের সেবা সংক্রান্ত সকল তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সন্নিবেশিত করা হয়েছে। পৃথিবীর যেকোন প্রান্ত হতে মন্ত্রণালয়ের সেবার জন্য আবেদন করা যাবে।

বীর মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা গর্ভনমেন্ট টু পারসন (জি টু পি) পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক থেকে মোবাইল মেসেজের মাধ্যমে সরাসরি বীর মুক্তিযোদ্ধার একাউন্টে দেয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। বলেন, এ পদ্ধতিতে সকল আনুষঙ্গিক সারচার্জ সরকার বহন করবে। এজন্য বীর মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় তথ্য ডাটাবেজ সফটওয়্যার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এম আই এস) অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রী বলেন, করোনা মহামারিতে বীর মুক্তিযোদ্ধারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। করোনার ভ্যাকসিন প্রথম ধাপেই বীর মুক্তিযোদ্ধাদেরকে দেয়া হবে বলে জানান তিনি।

মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধ সংক্রান্ত সকল স্মৃতিচিহ্ন সংরক্ষণের জন্য কাজ করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এজন্য মুক্তিযুদ্ধের সকল বধ্যভূমি, সম্মুখ সমরের স্থানসমূহ সংরক্ষণ করা হচ্ছে। সকল শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের কাজ চলছে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যান ও মুজিবনগরকে আন্তর্জাতিকমানের স্মৃতিকেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

ঢাকা প্রতিনিধি/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১৪ হাজার বাড়ি নির্মাণ করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেটের সময় ০৬:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১