ভিয়েনা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

চর পাতিলায় মোবাইল নেটওয়ার্কের টাওয়ার স্থাপনের দাবী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
  • ৭৯ সময় দেখুন

চরফ্যাসন(ভোলা): চরফ্যাসনের বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরী মুকরী ইউনিয়ন। এই ইউনিয়নের একটি অংশ চর পাতিলা।  এখানে নেই মোবাইল নেটওয়ার্ক। ফলে অনেকটাই আধুনিক যোগাযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন এখানকার মানুষ। মোবাইল নেটওয়ার্কের টাওয়ার না থাকায় সুবিধা বঞ্চিত এই এলাকার কয়েক হাজার মানুষ।

গ্রামীণ ফোন,বাংলালিংকসহ অনেকগুলো কোম্পানী জালের মতো ছিটিয়ে রেখেছে তাদের নেটওয়ার্ক। কিন্তু এখানকার মানুষের কথা কোন মোবাইল কোম্পানীর মাথায় নেই। এমনকি সরকারি প্রতিষ্ঠান টেলিটকের সংযোগ সুবিধাও নেই এখানে।

চরকে ঘিরে থাকা মেঘনা নদীতে হাজার হাজার জেলে মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছেন। এই জেলেরা ও রয়েছেন মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন। এখানকার জেলেদের দাবী তাদের এই চরপাতিলায় যেন দ্রুত মোবাইল কোম্পানী একটি টাওয়ার বসিয়ে তাদের নেটওয়ার্ক সমস্যার সমাধান করে দেন।

স্থানীয় ইউপি সদস্য জানান, আমরা পাতিলার প্রায় ২ হাজার মানুষ মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন। উপজেলা সদর থেকেও আমরা বিচ্ছিন্ন। তাই জনগনের দাবী মেনে নেটওয়ার্কের ব্যবস্থা দ্রুত করে দিলে সকলের সাথে তাড়াতাড়ি ও সহজে যোগাযোগ করা যাবে।

জামাল মোল্লা/ ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চর পাতিলায় মোবাইল নেটওয়ার্কের টাওয়ার স্থাপনের দাবী

আপডেটের সময় ০৭:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১