ভিয়েনা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

তৃণমূল সংগঠিত করতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে: তথ্যমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • ১৪১ সময় দেখুন

কক্সবাজার:  তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, তখন যারা নির্যাতন ও কষ্ট সহ্য করেছে, ২১ বছর বুকে পাথর বেঁধে দল করেছে, সেই সব ত্যাগী নেতাকর্মীদের দলে মূল্যায়ন করতে হবে। তবেই তৃণমূল পর্যায়ে দল সুসংগঠিত হবে।

 শুক্রবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

‘আওয়ামী লীগে সুযোগ সন্ধানীদের কোন স্থান নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যারা দলের জন্য নিবেদিত, তারাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রাধান্য পাবেন। এমনকি দলীয় ভাবেও পদ-পদবীতে স্থান দেয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করা হবে।

হাছান মাহমুদ বলেন, এক শ্রেণীর লোক আওয়ামী লীগকে নিরাপদ স্থান হিসাবে ব্যবহার করতে দলে ঢুকে পড়ছে। যারা অপকর্মে লিপ্ত, যারা অবৈধ আয়ের পথে রয়েছে, যারা অবৈধ আয়ের টাকা রক্ষা করতে মরিয়া, মূলত তারাই দলে অনুপ্রবেশকারী। তিনি বলেন, নৌকায় বেশী যাত্রী হলে ডুবে যাবার উপক্রম হয়, তাই আর কোন যাত্রীর দরকার নেই।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মোসতাক আহমদ চৌধুরী, আশেক উল্লাহ রফিক এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, লে কর্নেল (অব:) ফোরকান আহমদ, রেজাউল করিম বক্তব্য রাখেন।

কক্সবাজার/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তৃণমূল সংগঠিত করতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে: তথ্যমন্ত্রী

আপডেটের সময় ০৫:৩৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১