ভিয়েনা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

বাবুনগরীসহ ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
  • ১৮৬ সময় দেখুন

চট্টগ্রাম: আল্লামা শফীকে হত্যার অভিযোগে করা মামলায় হেফাজত ইসলামের জুনাইদ বাবুনগরীসহ ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। এর মধ্যে বাবুনগরী ছাড়া বাকিদের জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

মঙ্গলবার পিবিআই চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার ইকবাল হোসেনের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল প্রথমে হাটহাজারী উপজেলায় আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় যান। পরে,  পিবিআইয়ের দলটি ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যান।

পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, তদন্তের অংশ হিসেবে পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। জুনাইদ বাবুনগরীর সাথে তারা কথা বলেছেন। তবে অফিসিয়ালি তার কাছ থেকে কোন স্টেটমেন্ট নেননি। এছাড়া আরও ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে জবানবন্দি নেয়া হয়েছে।

পিবিআই সদস্যরা আহমদ শফীর কক্ষ পরিদর্শন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্যে কাজ করছেন বলে জানান পুলিশ সুপার।

এ ব্যাপারে আল্লামা জুনায়েদ বাবুনগরী সাংবাদিকদের বলেন, তদন্ত দল যা কিছু জিজ্ঞেস করেছেন আমরা তাদের বলেছি৷ আমাদের যা বক্তব্য ছিল আমরা সংবাদ সম্মেলনে বলে দিয়েছি।

২০২০ সালের ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমীর শাহ আহমদ শফী মারা যান। ১৭ ডিসেম্বর তার শ্যালক মোহাম্মদ মঈন উদ্দিন বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। মামলায় মামুনুল হকসহ ৩৬ জনকে আসামি করা হয়। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে একমাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছিলেন।

চ.প্র/ইউবি টাইমস

Tag :

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাবুনগরীসহ ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই

আপডেটের সময় ০৪:৫৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১