ভিয়েনা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • ১৫৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব’কে ১-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে কিংসরা।

ঘরোয়া ফুটবলে নতুন মৌসুমে প্রথম ফাইনাল। সেখানে টুর্নামেন্টের হট ফেভারিট বসুন্ধরা কিংসের সামনে প্রথমবার কোন আসরে ফাইনাল খেলা সাইফ স্পোর্টিং ক্লাব।  শিরোপা ধরে রাখার মিশনে ব্রাজিল-আর্জেন্টাইন ফুটবলাদের নিয়ে দলীয় শক্তিতে অনেক এগিয়ে বসুন্ধরা কিংস। অন্যদিকে প্রথমবার ফাইনালকে স্মরনীয় করে রাখার প্রত্যয়ে মাঠে নামে সাইফ স্পোর্টিং ।

আক্রমনে কিংসদের প্রধান্য বেশী। তবে পাল্টা আক্রমনে কম যায়নি সাইফ স্পোটিংও। গোলশূণ্যতেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর  ব্রাজিলিয়ান রবসন সিলভার বাড়ানো বল প্রতিপক্ষের জালে জড়ান আর্জেন্টাইন রাউল অস্কার বেসেরা।

ম্যাচে ফিরতে মরিয়া  ছিল সাইফ স্পোর্টিং। কিন্তু ক্যানেতের উড়ন্ত পাওয়ার কিক কিংবা ওকলির সুযোগসন্ধানি শট, নিপুন দক্ষতায় রুখে দেন কিংস গোলপোস্টের অতন্দ্র পহরী আনিসুর রহমান জিকো। ভাগ্যও সহায় হয়নি সাইফ স্পোর্টিয়ের। গোলপোস্টের বাইরে জালে জড়ায় কেনেথের শট।
রেফারির শেষ বাঁশিতে আর্জেন্টাইন রাউল বেসেরার গোলেই শিরোপার উৎসবে মেতে ওঠে বসুন্ধরা।

এটি বসুন্ধরার টানা দ্বিতীয় শিরোপা জয়।ফেডারেশন কাপে টানা দ্বিতীয় ও ঘরোয়া আসরে এটি বসুন্ধরা কিংসের চতুর্থ ট্রফি জয়।

টুনামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সাইফ স্পোর্টিং এর কেনেথ। আর ৫ গোল করে সর্বোচ্চ স্কোরার বসুন্ধরা কিংস এর রাউল বেসেরা ও একেচুকু।

ফাইনাল শেষে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

আপডেটের সময় ০৪:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১