ভিয়েনা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

ভোলা ২৫০ শয্যা হাসপাতালে যুক্ত হলো সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
  • ১৩৬ সময় দেখুন

ভোলা: ভোলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন বসানো সম্পন্ন হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু সম্ভব হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সৈয়দ মো. রেজাউল ইসলাম। তিনি আরো জানান, গত এক মাস ধরে হাসপাতালটিতে সেন্ট্রাল অক্সিজেন বসানোর কাজ চলে আসছে। এটি ঠিকমত কাজ করছে কি না সে জন্য সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ তিন সদস্যের একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। তারা এটির যান্ত্রিক সমস্যা নিরূপন করবেন। তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা এটি কমপ্লিট ও কোনো সমস্যা নেই মর্মে ঠিকাদার কোম্পানীকে ছাড়পত্র প্রদান করবো।

ইউরোবাংলা টাইমস কে তিনি জানান, আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে রোগীদের সেন্ট্রাল অক্সিজেনের মাধ্যমে অক্সিজেন দেয়া যাবে। ফলে সাধারণ রোগীদের পাশাপাশি করোনায় আক্রান্ত রোগীরা সবচেয়ে বেশি উপকৃত হবে। কারণ করোনায় আক্রান্তদের হাই ফ্লো অক্সিজেন দিতে হয়। যা সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম এর মাধ্যমেই সম্ভব হবে।

সিভিল সার্সাজন জানান, সাধারণত নির্দিষ্ট মাত্রায় সিলিন্ডারের মাধ্যমে রোগীদের অক্সিজেন দেয়া হয়।কিন্তু করোনার রোগীদের বিশেষ ক্ষেত্রে আরো উচ্চমাত্রায় অক্সিজেন প্রয়োজন। যেটা সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম দিয়ে সম্ভব। এটি রক্ষণাবেক্ষণ ও টেকনিক্যাল সাপোর্টের জন্য হাসপাতালের জনবলকে বিশেষ প্রশিক্ষণের পাঠানো হবে বলেও জানান তিনি।

অক্সিজেন সিস্টেম স্থাপনে নিয়োজিত লিন্ডে বাংলাদেশ লিমিটেডের কর্মীরা জানান, সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের জন্য যে ট্যাংকটি বসানো হয়েছে সেটি (৫৬৪৪ কেজি) সাত টন অক্সিজেন ধারন ক্ষমতা  সম্পন্ন। সাধারণ সিলিন্ডারের প্রায় সাত থেকে আট’শটির সমান। এই ট্যাংকটি স্যাটিলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। যখন এর অক্সিজেন ৩০ শতাংশের নিচে নেমে আসবে তখন পুনরায় এসে এটি ভর্তি করে দিয়ে যাওয়া হবে। তারা আরো জানান, তাদের কাজ শেষ। এখন অক্সিজেন পূর্ন করার পর রোগীদের তা সরবারহ করা যাবে।

সাব্বির বাবু/ইউবি টাইমস/আরএন/০৭.০১.২১

Tag :
জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলা ২৫০ শয্যা হাসপাতালে যুক্ত হলো সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম

আপডেটের সময় ১১:৪০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১