ভিয়েনা ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

ডিএনসিসি মেয়রের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • ১২১ সময় দেখুন

স্টাফ রিপোর্টার, ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এর মেয়র মোঃ আতিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকার গুলশানস্থ নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এসময় মেয়র ও রাষ্ট্রদূত ঢাকা শহরের অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, মানুষের জীবন-জীবিকা, বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন, কোভিড ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ প্রভৃতি নিয়ে আলোচনা করেন।

মেয়র আতিকূল ইসলাম বলেন, দুই দেশের শহরগুলোতে যে সকল নিয়ম-কানুন ও নাগরিক অধিকার রয়েছে সেগুলো আমরা অনুসরণ করতে পারি। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের শহরগুলো পরস্পরের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নগরবাসীকে আরো উন্নত নাগরিক সেবা প্রদান করতে পারে।

রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ ডিএনসিসির বিভিন্ন কাজের সমর্থন ও সহায়তা প্রদানের ইচ্ছা ব্যক্ত করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ ডিএনসিসির জন্য মেয়র আতিকুল ইসলামের কাছে সাড়ে সাত হাজার মাস্ক হস্তান্তর করেন। মেয়র আতিকুল ইসলাম রাষ্ট্রদূত নাথালি শিউয়াখকে গ্রাফিক নভেল সিরিজ ‘হাসু থেকে হাসিনা’ উপহার প্রদান করেন।

এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর সাইদুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

ঢা. প্র/আরএন/২২.১২

Tag :
জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডিএনসিসি মেয়রের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেটের সময় ০৫:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০