ভিয়েনা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

বিএনপি আগুন সন্ত্রাসের পথেই আছে: ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • ৯৩ সময় দেখুন

ক্ষমতায় যেতে সুযোগের অপেক্ষায় থাকা বিএনপির জন্মগত অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৩ নভেম্বর) নোয়াখালীতে নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে ওবায়দুল কাদের একথা বলেন।

সংসদ ভবনের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

অস্বচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক তাদের সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে প্রায় সব পূরণ করা হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। শিগগিরই গ্যাসও সরবরাহ করা হবে।’

তিনি বলেন, ‘একটি দল আন্দোলন এবং নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে আবার আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিএনপি নির্লজ্জভাবে বলে তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়! গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা।

বিএনপির রাজপথ দখলের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণ আপনাদের কাছে রাজপথ লিজ দেয়নি যে দখলে নেবেন। অপদখল থেকে কীভাবে রাজপথ মুক্ত করতে হয় জনগণ তা জানে।

ইবিটি/বিডি/২৫নভে/১০.২১

Tag :
জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি আগুন সন্ত্রাসের পথেই আছে: ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৪:২৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০