ভিয়েনা ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

বাজারে এল ১০ টাকার নতুন নোট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • ১২৯ সময় দেখুন

বাজারে ছাড়া হয়েছে ১০ টাকার নতুন নোট। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার থেকে পাওয়া যাবে ১০ টাকার নতুন নোট।

নতুন এই ব্যাংক নোটের নিরাপত্তাবৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করা। নোট জালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে ১০০ শতাংশ কটন কাগজের তৈরি। নোটটিতে নতুন নিরাপত্তা সুতা সংযোজনপূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতিসংবলিত বিদ্যমান নকশা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত নতুন এ নোটে বিদ্যমান ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের রং ও নকশা অপরিবর্তিত রেখে নিরাপত্তাকাগজ ও নোটের সম্মুখভাগের বাঁ পাশের নিরাপত্তাসুতা পরিবর্তন করা হয়েছে। নতুন এ নোটের আকার দৈর্ঘ্যে ১২৩ মিলিমিটার ও প্রস্থে ৬০ মিলিমিটার। আজ থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

এ ছাড়া নতুন সংযোজিত নিরাপত্তাসুতাটি ২ মিলিমিটার প্রশস্ত এবং এতে বাংলায় স্বচ্ছভাবে ‘৳১০ (দশ) টাকা’ সরাসরি ও উল্টোভাবে লেখা রয়েছে, যা নিরাপত্তাসুতার দৃশ্যমান অংশে সম্পূর্ণ বা আংশিকভাবে অবস্থান করবে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন নিরাপত্তাসুতাটি নখের আঁচড়ে বা মুচড়ে সহজে ওঠানো সম্ভব হবে না। নোটটি বিভিন্ন দিকে ঘোরালে বা কাত করলে সুতার রং ম্যাজেন্টা থেকে সবুজে পরিবর্তিত হবে। নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০ টাকা মূল্যমানের অন্য নোটগুলোও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে।

Tag :
জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাজারে এল ১০ টাকার নতুন নোট

আপডেটের সময় ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০