ভিয়েনা ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী

সিলেট-মাস্কাট রুটে ইউএস বাংলার ফ্লাইট চালু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • ৭৪ সময় দেখুন

১৭ নভেম্বর থেকে সিলেট-মাস্কাট রুটে প্রথমবারের মতো ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিএস-৩২৭ ফ্লাইটে সিলেট থেকে ৮০ জন যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশে যাত্রা করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, যাত্রা শুরু করার পূর্বে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ আহমেদ ফিতা কেটে প্রথম সিলেট-মাস্কাট ফ্লাইটের উদ্বোধন করেন।

 সিলেট-মাস্কাট রুটে প্রতি সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালিত হবে। সপ্তাহে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ৭টা ৩০ মিনিটে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে মাস্কাটে অবতরণ করবে। প্রতি মঙ্গল ও শুক্রবার মাস্কাট থেকে স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে উড্ডয়ন করে পরদিন সকাল ৭টা ১৫ মিনিটে সিলেটে অবতরণ করবে।

বর্তমানে ইউএস-বাংলা প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে মাস্কাট ও বুধ ও রোববার চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে দু’টি করে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলা সোম ও বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায় এবং পরের দিন মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় মাস্কাটে অবতরণ করে।

অপর দিকে মাস্কাট থেকে মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে এবং সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। আবার বুধ ও রোববার রাত ৮টা ৩০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায় এবং স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে মাস্কাটে অবতরণ করে।

মাস্কাট থেকে বৃহস্পতি ও সোমবার স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করে এবং সকাল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে।

Tag :
জনপ্রিয়

সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিলেট-মাস্কাট রুটে ইউএস বাংলার ফ্লাইট চালু

আপডেটের সময় ০৬:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০