ভিয়েনা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

প্যারিসে বিশ্বজয়ী মেসিকে সতীর্থদের গার্ড অব অনার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • ১০২ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ছুটি শেষে ফ্রান্সে নিজের ক্লাব পিএসজিতে ফিরেছেন। কিন্তু এবারের ফেরা অন্যরকম। মেসি এখন বিশ্বজয়ী। সর্বকালের সেরার ছোট তালিকায় নামটি সবার ওপরে। ফরাসি ক্লাব পিএসজিতে দলের সবচেয়ে বড় তারকার ফেরাকে স্মরণীয় করে রাখল ক্লাব সতীর্থরা।

মেসির ফেরা নিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে পিএসজি। তাতে দেখা যায় কালো টি-শার্ট, প্যান্ট, গায়ে ছাই রঙা জ্যাকেট পরে গাড়ি থেকে নামলেন মেসি। যারা ছিলেন সামনে সবার সঙ্গে হাসিমুখে হাত মেলালেন তিনি। এগিয়ে গেলেন পার্ক দে প্রিন্সেসের অন্দরমহলে। মেসি যখন মাঠে যান, সতীর্থরা দু’পাশ থেকে গার্ড অব অনার দেন তাকে। সবার পক্ষ থেকে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। বন্ধু নেইমারের সঙ্গে খুঁনসুটিতে মাততে দেখা যায় মেসিকে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্যারিসে বিশ্বজয়ী মেসিকে সতীর্থদের গার্ড অব অনার

আপডেটের সময় ০৫:৫৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩