ভিয়েনা ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে নাটকিয়তা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • ১০৭ সময় দেখুন

তুরস্কে ভোটের লড়াইয়ে এগিয়ে এরদোগান কিন্তু যেতে হচ্ছে দ্বিতীয় দফার নির্বাচনে 

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান এগিয়ে আছেন। ভোট গণনা শেষে তিনি ৪৯.৪৯ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪.৭৯ শতাংশ ভোট। অর্থাৎ প্রায় ৫ শতাংশ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন এরদোগান। কিন্তু তিনি নিজেও ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারায় এই নির্বাচন এখন দ্বিতীয় দফায় গড়াতে যাচ্ছে।

তবে তুরস্কে আগামী পাঁচ বছরও ক্ষমতায় থাকবেন বলে এরদোয়ান আশা প্রকাশ করেছেন। বিবিসি জানায়, তুরস্কে প্রেসিডেন্ট পদের জন্য লড়াই প্রায় নিশ্চিতভাবেই দ্বিতীয় ধাপে গড়াচ্ছে, আর এই লড়াইয়ে দুই প্রার্থীই বলছেন, বিজয় তাদের হাতে মুঠোয়।

বিশ বছর ধরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এরদোগান তার দলের সদর দপ্তরের বারান্দায় দাঁড়িয়ে বলছেন, আগামী পাঁচ বছর ক্ষমতা যে তারই সেটা নিশ্চিত।

অন্যদিকে, তার প্রতিপক্ষ কামাল কুলুচদারুলুর জন্য এই নির্বাচনে জয় পাওয়ার জন্য সব হিসেব মিলে গেছে বলে দৃশ্যত মনে হচ্ছে। কিন্তু ভোটের অসম্পূর্ণ ফলাফলের জন্য প্রথম রাউন্ডে তিনি প্রেসিডেন্টের পেছনে পড়ে গেছেন।

এই দ্বিতীয় দফার ভোট আগামী দু’সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে মি. এরদোগান পেয়েছেন ৪৯.৪% ভোট, তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৫% এরও কম ভোট। প্রথম পর্বে জিততে হলে প্রার্থীদের অন্যূন ৫০% ভোট পেতে হবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে নাটকিয়তা

আপডেটের সময় ০৬:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩