ভিয়েনা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

অপ্রতিরোধ্য হলান্ড, দারুণ জয় ম্যান সিটির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • ১৩৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে চেলসি, ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম। শনিবার রাতে ম্যান সিটির জয়ে গোল করেছেন আর্লিং হলান্ড। প্রতিপক্ষের বিরুদ্ধে সবসময়ই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যান সিটি। দলটি ৪-০ গোলে বিধ্বস্ত করেছে সাউথাম্পটনকে।

দিনের আরেক ম্যাচে উলভসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। আর টটেনহ্যাম ১-০ গোলে জিতেছে ব্রাইটনের বিপক্ষে।

ম্যান সিটির বিপক্ষে সাউথাম্পটন শুরু থেকেই চাপে ছিল। এর আগে ৮ ম্যাচে ১৪ গোল করা নরওয়ের তারকা আর্লিং হলান্ড আবারও গোল করলেন। তিনি যেন অপ্রতিরুদ্ধ। কেউই আটকাতে পারছে না তাঁকে।এদিন ম্যান সিটির জয়ে হালান্ড, ফিল ফোডেন, জোয়াও কানসেলো ও রিয়াদ মাহরেজ একটি করে গোল করেন। ম্যান সিটিকে প্রথম গোলর দেখা পেতে অপেক্ষা করতে হয়েছিল ২০ মিনিট। ৩২ মিনিটে দলটির হয়ে দ্বিতীয় গোল ফোডেন। ডি ব্রুইনার পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

৪৯ মিনিটে মাহরেজ দলটির হয়ে তৃতীয় গোল করেন। আর নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড ৬৫ মিনিটে চতুর্থ গোল করে সিটিকে জয়ের উল্লাসে মাতিয়ে তোলেন। ইংলিশ লিগে এটি হালান্ডের ১৫তম গোল। সব প্রতিযোগিতা মিলে এই মৌসুমে এটি হালান্ডের ২০তম গোল।

অন্য ম্যাচে চেলসির জয়ে কাই হাভার্টজ প্রথম গোল করেন প্রথমর্ধের ইনজুরি সময়ে। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন পুলিসিক। ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান ৩-০ করেন আর্মান্দো বোরহা।

আর হ্যারি কেনের একমাত্র গোলে টটেনহ্যাম হারিয়েছে ব্রাইটনকে। ম্যাচের ২২ মিনিটে তিনি লক্ষ্যভেদ করেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অপ্রতিরোধ্য হলান্ড, দারুণ জয় ম্যান সিটির

আপডেটের সময় ০৫:৫৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২