ভিয়েনা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী দ. কোরিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
  • ১২৬ সময় দেখুন

ঢাকা: রেডিমেড গার্মেন্টস (আরএমজি) খাত ছাড়াও সম্ভাবনাময় আরও ক্ষেত্রে বাংলাদেশের সাথে বাণিজ্য সহযোগিতায় বৈচিত্র্য আনার লক্ষ্যে কাজ করছে দক্ষিন কোরিয়া। বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জং- কেউন সোমবার একথা বলেন।

তিনি পানাম নগরী ও বড় সরদার বাড়ী পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, তৈরি পোশাক খাত এখনও ব্যবসায়িক সম্পর্কের একটি বড় অংশ দখল করে আছে। এছাড়াও অনেক কোরিয়ান  কোম্পানি বাংলাদেশের অবকাঠামো খাতে আগ্রহ দেখাচ্ছে।”

রাষ্ট্রদূত বলেন, তার মিশন দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে আরএমজি খাতের বাইরে অবকাঠামো, ফার্মাসিউটিক্যাল, আইসিটি ও আরও কিছু সম্ভাব্য খাত চিহ্নিত করেছে।
তরুণরা উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার উৎস উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তিনি ঢাকা ও সিউলের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে বাংলাদেশের তরুণ প্রজন্মের ওপর বিশেষভাবে দৃষ্টি দিচ্ছেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া কীভাবে যৌথভাবে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করবে সে বিষয়ে তার অনেকগুলো ধারণা রয়েছে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, অনেক কোরিয়ান কোম্পানি পারমাণবিক শক্তি উৎপাদনে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী হবে।

দক্ষিণ কোরিয়া এরইমধ্যে পারমাণবিক শক্তি উৎপাদনে সংযুক্ত আরব আমিরাতের সাথে সহযোগিতা করেছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, পারমাণবিক শক্তি উৎপাদনে দক্ষিণ কোরিয়ার শীর্ষ পর্যায়ের প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী দ. কোরিয়া

আপডেটের সময় ০৬:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১