ভিয়েনা ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : অশ্লীল ও পর্নোগ্রাফিক কনটেন্ট সরানোর নির্দেশ দিয়ে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে আংশিক স্বস্তি দিয়েছেন দিল্লি হাইকোর্ট। তবে তার নাম ও পরিচয় ব্যবহার করা সব ফ্যান পেজ ও অনলাইন লিংক একযোগে সরানোর আবেদন নাকচ করেছেন আদালত।

জাহ্নবীর ব্যক্তিসত্তার অধিকার সংরক্ষণে করা মামলায় প্রায় ৬ হাজার ৮৮৪টি লিংক সরানোর আবেদন করা হয়েছিল। বিচারপতি অনুপ জয়রাম ভাম্ভানি বলেন, সব কনটেন্টকে একইভাবে দেখা যায় না। তাই সব লিংক একযোগে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া সম্ভব নয়।

তবে প্রাথমিক পর্যবেক্ষণে ৫৫২টি লিংকে অত্যন্ত অশ্লীল বা পর্নোগ্রাফিক কনটেন্ট পাওয়া গেছে বলে জানায় আদালত। এসব লিংক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ফ্যান পেজ নিয়ে আদালত বলেন, কোনো তারকার নামে পরিচালিত প্রতিটি ফ্যান পেজ স্বয়ংক্রিয়ভাবে বেআইনি হয়ে যায় না। এসব পেজে অভিনেতা বা অভিনেত্রীর ছবি, ভিডিও, চলচ্চিত্রসংক্রান্ত তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে। শুধু কোনো তারকার নাম বা ছবি ব্যবহার করার কারণে সব ফ্যান পেজ বন্ধ করে দেওয়া যায় কি না, সে প্রশ্নও তোলেন আদালত।

তবে কোনো পেজে অশ্লীল কনটেন্ট থাকলে বা কোনো তারকার পরিচয় ব্যবহার করে বাণিজ্যিকভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হলে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন আদালত।

জাহ্নবীর মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ভুয়া ছবি, পরিচয় ব্যবহার করে খোলা অ্যাকাউন্ট এবং অশ্লীল কনটেন্টের অভিযোগও তোলা হয়েছিল। আদালত জানিয়েছে, এ ধরনের গুরুতর ও স্পষ্টভাবে আপত্তিকর কনটেন্টকে আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।

জাহ্নবী কাপুর অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভুয়া ছবি, অশ্লীল কনটেন্ট, পরিচয় ব্যবহারকারী অ্যাকাউন্ট এবং অনুমতি ছাড়া বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে তার ব্যক্তিসত্তার অধিকার রক্ষায় দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন। হাজারো অনলাইন লিংকের বিরুদ্ধে করা ওই মামলায় আদালত নির্দিষ্ট অশ্লীল লিংক সরানোর নির্দেশ দিলেও সব ফ্যান পেজের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা দেয়নি।

অভিনয়ের ক্ষেত্রে জাহ্নবী কাপুরকে সর্বশেষ দেখা গেছে তেলুগু ভাষার অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘পেড্ডি’তে। এতে রাম চরণ ও শিবরাজকুমারও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বুচ্চি বাবু সানার পরিচালনায় চলচ্চিত্রটি ২০২৬ সালের ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরে ৯ জুলাই নেটফ্লিক্সে এবং হিন্দি সংস্করণ ৩০ জুলাই মুক্তি দেওয়া হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের

আপডেটের সময় ০১:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬