ভিয়েনা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

লালমোহনে আইনশৃঙ্খলা রক্ষায় নৌবাহিনীর ফুট পেট্রোলিং

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১৩১ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে ফুট পেট্রোলিং পরিচালিত হয়েছে।

বুধবার দুপুরে নৌবাহিনীর কমান্ডার মো. মোদাসসেরুল হকের নেতৃত্বে পরিচালিত এই ফুট পেট্রোলিংয়ে নৌবাহিনীর একাধিক সুসজ্জিত দল অংশ নেয়। পৌরশহরের থানা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে উপজেলা গেটে গিয়ে এ ফুট পেট্রোলিং কার্যক্রম শেষ হয়।

এ সময় নৌবাহিনীর পক্ষ থেকে অবৈধ অস্ত্র বহন, মজুত ও ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ এ তথ্য জনগণকে জানানো হয়। পাশাপাশি মাদক কারবার, সন্ত্রাসী কার্যক্রম, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে আইনশৃঙ্খলা রক্ষায় নৌবাহিনীর ফুট পেট্রোলিং

আপডেটের সময় ০২:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬