ভিয়েনা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসির অনুরোধ প্রত্যাখান বিসিবির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১৩৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে যাবে না বলে ফের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার দুপুরে আইসিসির সাথে এক ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিসিবি।

আগামী মাসে ভারত ও শ্রীলংকার মাটিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ঘোষিত সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। কিন্তু নিরাপত্তার শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত আগেই আইসিসিকে জানিয়েছিল বিসিবি।

ভারতে বিশ্বকাপ খেলতে না যাবার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বাংলাদেশকে অনুরোধ করেছিল আইসিসি। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অটল বিসিবি।

এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসির সাথে সভায় বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।

বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভারতে দল না পাঠানোর ব্যাপারে বোর্ড আগের সিদ্ধান্তেই অটল আছে। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের ব্যাপারটি বিবেচনা করতে আইসিসিকে আহ্বান জানায় বিসিবি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, বিশ্বকাপের সূচি এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। তবে বিসিবি তাদের অবস্থানে কোন পরিবর্তন আনেনি। সমাধান খুঁজে বের করতে আলোচনা চালিয়ে যাবে বিসিবি ও আইসিসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানিয়েছে, ক্রিকেটার-কর্মকর্তা ও স্টাফদের মঙ্গল নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয় নিয়ে আইসিসির সাথে গঠনমূলক সম্পৃক্ততা চালিয়ে যাবে তারা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসির অনুরোধ প্রত্যাখান বিসিবির

আপডেটের সময় ১২:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬