ভিয়েনা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১৮২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, আরপিও-১৯৭২ এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে দেশের বিভিন্ন সংসদীয় আসনের জন্য পৃথক পৃথক কমিটি গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এসব কমিটিতে দায়িত্ব পালন করবেন জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সিনিয়র সহকারী জজ পর্যায়ের বিচারকরা। নির্ধারিত সংসদীয় এলাকার মধ্যে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম কিংবা অভিযোগের অনুসন্ধান ও বিচার কার্যক্রম পরিচালনা করবেন তারা।
ইসি জানায়, নির্বাচনের সময় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় কমিটি সরেজমিন তদন্ত করে সিদ্ধান্ত দেবে।

কমিটি গঠনের ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম রোধে নির্বাচন কমিশনের তদারকি আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি

আপডেটের সময় ০৫:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫