ভিয়েনা ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা উপসাগরে ইরানের হামলা ‘বেপরোয়া’: যুক্তরাষ্ট্র ও আরব মিত্ররা লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত মাছ ধরার নিষেধাজ্ঞা : লালমোহনে কর্মহীন প্রায় ২৭ হাজার জেলে লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ ! টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত

বইমেলায় শিরোনামহীনের সব গান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৯৩ সময় দেখুন

ইবিটাইমস: দেশের জনপ্রিয় ব্যান্ডদলগুলোর একটি শিরোনামহীন। ১৯৯৬ সালে যাত্রা শুরুর পর তারা শ্রোতাদের উপহার দিয়েছে ‘হাসিমুখ’, ‘পাখি’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’, ‘এই অবেলায়’সহ অসংখ্য জনপ্রিয় গান। ২৯তম বছরে এসে ব্যান্ডটি ভক্ত-অনুরাগীদের জন্য বইমেলায় প্রকাশ করল তাদের বই ‘গীতিকবিতা সমগ্র’।

গতিধারা থেকে প্রকাশিত হওয়া ‘গীতিকবিতা সমগ্র’ বইটিতে আছে শিরোনামহীনের গাওয়া সব গান। অফিসিয়াল ফেসবুক পেজে বই প্রকাশের ঘোষণা দিয়ে ব্যান্ডটি লিখেছে, ‘গত ২৯ বছর ধরে তোমরা শিরোনামহীনের গান শুনছো- কখনো অ্যালবামে, কখনো ডিজিটাল মাধ্যমে। আমাদের গানের কথার সঙ্গে অনেকেই নিজেদের আবেগ ও জীবনের স্মৃতিময় মুহূর্তগুলো জড়িয়ে ফেলেছেন। কেমন হয়, যদি আমাদের মুক্তিপ্রাপ্ত ও অপ্রকাশিত সব গানের কথা, এমনকি অষ্টম অ্যালবাম “বাতিঘর”র গানগুলোও একটি বইয়ের মাঝে পাওয়া যায়? এখন সেটাই সম্ভব!’

পোস্টে আরও জানানো হয়, শিরোনামহীন ‘গীতিকবিতা সমগ্র’ পাওয়া যাচ্ছে বইমেলার গতিধারা প্রকাশনীর স্টলে (প্যাভিলিয়ন ১৭)।

শিরোনামহীনের ব্যান্ডের দলনেতা ও বেজ গিটারিস্ট জিয়াউর রহমান বলেন, ‘এর আগে শিরোনামহীনের জন্য লেখা আমার ৩০টির মতো গান নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়েছিল। কিন্তু এবারের প্রকাশিত শিরোনামহীন “গীতিকবিতা সমগ্র” কিন্তু আলাদা জিনিস। এখানে আমার লেখাসহ যারা এখন পর্যন্ত “শিরোনামহীন”র জন্য লিখেছেন, সবার লিরিক থাকবে বইটিতে। বলা দরকার, শিরোনামহীনের সব গান নিয়েই গতিধারার এই বই।’

এদিকে, ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৫ ফেব্রুয়ারি শিরোনামহীন প্রকাশ করেছে তাদের নতুন গান ‘প্রিয়তমা’। জিয়াউর রহমানের কথায় গানটির সুর ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন কাজী আহমেদ শাফিন। ভিডিওতে অভিনয় করেছেন মডেল সিফাত আমিন শুভ, জান্নাতুল ফেরদৌস বিস্মি এবং শিশু শিল্পী মান বাহাদুর।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বইমেলায় শিরোনামহীনের সব গান

আপডেটের সময় ০৫:২৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫