ভিয়েনা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী

ভিয়েনায় ভূগর্ভস্থ ট্রামের (Straßenbahn) নিরাপত্তা জোরদার করছে Wiener Linien

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ১০০ সময় দেখুন

ভিয়েনার গণপরিবহন সংস্থা (Wiener Linien) ভূগর্ভস্থ ট্রামের নিরাপত্তায় আরও নতুন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে

ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (৯ অক্টোবর) ভিয়েনার মেয়র মিখাইল লুডভিগ (SPÖ) ১২ নাম্বার ডিস্ট্রিক্টের Eichenstrasse ট্রাম স্টেশনে নতুন নিরাপত্তা ব্যবস্থার উদ্বোধন করেন। ভিয়েনার গণপরিবহন সংস্থা ভূগর্ভস্থ ট্রাম স্টপের জন্য একটি নিরাপত্তা প্যাকেজে প্রায় চার মিলিয়ন ইউরো বিনিয়োগ করছে বলে জানান মেয়র লুডভিগ।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়, ভিয়েনার গণপরিবহন বিভিন্ন স্টপের ডিসপ্লেকে আরও আধুনিক করে তোলার উদ্যোগ নিয়েছে। Wiener Linien এর
এক বিবৃতি অনুসারে বিনিয়োগের লক্ষ্য হল প্রযুক্তিগতভাবে ভূগর্ভস্থ ট্রাম স্টপ (U-Strab) আপডেট করা, যার মধ্যে রয়েছে স্টপ Eichenstrasse, Matzleinsdorfer Platz, Blechturmgasse, Kliebergasse এবং Laurenzgasse।

এই পরিকল্পনা আগামী বছরগুলোতে সম্পন্ন করার কথা জানায় সংস্থাটি। বিবৃতি আরও বলা হয়, ভূগর্ভস্থ প্রতিটি প্ল্যাটফর্মে ১৪২টি অত্যাধুনিক প্রযুক্তির
ক্যামেরা এবং দুটি বাধা-মুক্ত জরুরি কল সিস্টেম ব্যবহার করার ব্যবস্থা করা হবে। ফলে ভিয়েনার ভূগর্ভস্থ ট্রামের নিরাপত্তা এবং অ্যাক্সেসযোগ্যতাকে
আরও শক্তিশালী করে তুলবে।

এখানে উল্লেখ্য যে,অস্ট্রিয়ার ফেডারেল রাজধানী ভিয়েনা ক্রমাগতভাবে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরগুলির মধ্যে শ্রেষ্ঠ শহর হিসাবে স্থান করে নেওয়ার বিষয়টিও গণপরিবহনের উচ্চ মানের জন্য বিবেচনা করা হয়ে থাকে। “এই উচ্চ মানকে আরও সুরক্ষিত এবং প্রসারিত করার জন্য, ভিয়েনার লিনিয়েন ২০২৫ থেকে U-স্ট্র্যাবে নিরাপত্তা এবং অ্যাক্সেসযোগ্যতা উন্নত করবে” বলে জানায় সংস্থাটি।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মিখাইল লুডভিগ এক সংক্ষিপ্ত বক্তব্যৈ বলেন, “ভিয়েনা বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরগুলির মধ্যে শ্রেষ্ঠ শহর ছাড়াও,সবচেয়ে নিরাপদ শহরও বটে। এটি আমাদের নির্ভরযোগ্য এবং নিরাপদ গণপরিবহনের কারণেও।”

তিনি আরও জানান, নতুন নিরাপত্তা প্যাকেজের সাথে, প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি করা হবে “আন্ডারগ্রাউন্ড ট্রাম স্টপে ভিয়েনিজদের নিরাপত্তার অনুভূতি আরও বাড়ানোর জন্য”।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় ভূগর্ভস্থ ট্রামের (Straßenbahn) নিরাপত্তা জোরদার করছে Wiener Linien

আপডেটের সময় ০৭:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪