ভিয়েনা ০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

ঝালকাঠিতে তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষ, একটু স্বস্তির আশায় ডাব, আখের রস ও লেবুর সরবত কিনে খাচ্ছে 

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ৩৯ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ অনাবৃষ্টি ও তীব্র তাপদাহে গরমে অতিষ্ট ঝালকাঠির মানুষ। ঝালকাঠি বিভিন্ন এলাকায় গত ১ সপ্তাহ ধরে প্রতিদিনই বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন। এই তীব্র তাপদাহের কারণে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষের মধ্যে  মাথা ব্যাথা, হাল্কা জ্বর ও বোমিটিং এবং ডায়েরিয়া রোগের প্রবণতা দেখা দিচ্ছে এবং একশ্রেণির মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

এই তাপদাহের কারণে বেশি ঝঁুকিতে রয়েছে শ্রমজীবি নিম্ন আয়ের মানুষ। পাশাপাশি স্বাস্থ বিভাগ দিনের বেলা তাপদাহের মধ্যে প্রয়োজন না পড়লে মানুষকে বাহিরে না বের হবার পরমার্শ দিচ্ছে এবং প্রচার-প্রচারনার পাশাপাশি রাস্তায় বসে স্যালাইন ও পানীয় সরবরাহ করছে।

চাহিদা বেড়েছে ডাব, আখের রস এবং বরফগলা পানির সাথে লেবুর সরবত বিক্রি। রাস্তা-ঘাটের মোড়ে মোড়ে ভ্যানে করে এসব জিনিস বিক্রি করছে। ঝালকাঠি শহরে এই ধরণের শতাধিক বিক্রেতারা বিভিন্ন স্পটে বসে এসব জিনিস বিক্রি করছে। বাজারে একটি ডাবের দাম সর্বনিম্ন ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে এবং আখের রস প্রতি গ্লাস ২০ টাকা হলেও এখন বাড়িয়ে ২৫ টাকায় বিক্রি করা হচ্ছে। বরফগলা লেবুর সরবত ১০টাকা হলেও এখন ১৫ টাকা।

বিক্রেতারা জানিয়েছেন, এরপূর্বে দৈনিক ৫০-৬০জন ক্রেতা পেলেও এখন ২০০-২৫০ মানুষ স্বস্তির আশায় তাদের কাছ থেকে কিনে খাচ্ছে।

ঝালকাঠি শহরেই শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমজীবি পর্যায়ের ২ থেকে ৩ হাজার মানুষ একটুর স্বস্তির জন্য এদের কাছ থেকে কিনে সরবত, ডাব ও আখের রস খাচ্ছে।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষ, একটু স্বস্তির আশায় ডাব, আখের রস ও লেবুর সরবত কিনে খাচ্ছে 

আপডেটের সময় ০৬:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪