ভিয়েনা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন যাঁরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
  • ৩৫ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ৩য় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন। এ উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ২৯ মে।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকে ৩য় ধাপের ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা করার পরপরই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা জানান দিচ্ছেন অনেকেই।

এরমধ্যে চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। এছাড়াও চেয়ারম্যান পদে প্রার্থীতা জানান দিচ্ছেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাছান রিমন, চরভুতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জামান টিটব, কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন ও লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন, লালমোহন পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন ও লালমোহন উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম ও মহিলা আওয়ামী লীগ নেত্রী রোগেয়া বেগমের নাম শোনা যাচ্ছে।

নির্বাচন কে ঘিরে ইতোমধ্যে দোয়া চেয়ে পোস্টার, ব্যানার সাঁটানোর পাশাপাশি সাধারণ মানুষের কাছে ছুটছেন এসব সম্ভাব্য প্রার্থীরা।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনদের অংশগ্রহণ না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ফলে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে শেষ পর্যন্ত কারা প্রার্থী থাকছেন, সেদিকে তাকিয়ে উপজেলার সাধারণ ভোটাররা।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে এবং ভোটগ্রহণ হবে ২৯ মে।

সালাম সেনটু/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন যাঁরা

আপডেটের সময় ০৮:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪