ভিয়েনা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

জানা গেল সম্ভাব্য কোরবানীর ঈদের তারিখ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • ৬৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ গত ১০ এপ্রিল সৌদি আরবে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এর ঠিক দুই মাস দশ দিন পর ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালনের নিয়ম।

সোমবার (১৫ এপ্রিল) সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এক ঘোষণায় জানিয়েছে এবছর (২০২৪ সালে) ১০ জিলহজ বা কোরবানির ঈদ হতে পারে জুন মাসের ১৬ তারিখ। সে হিসাবে অস্ট্রিয়া সহ ইউরোপ, আমেরিকা এবং পশ্চিমা দুনিয়ায় সম্ভাব্য ঈদুল আযহা আগামী ১৬ জুন রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের পরের দিন কোরবানির ঈদ পালন করা হয়ে থাকে। সেই হিসেবে বাংলাদেশের কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভবনা রয়েছে জুন মাসের ১৭ তারিখ। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে।

ইসলাম ধর্মমতে মহান আল্লাহ মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম (আ.)-কে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানির নির্দেশ দেন। আদেশের পর তিনি সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানির সিদ্ধান্ত নেন।

এতে আল্লাহ খুশি হন এবং ইসমাইলের পরিবর্তে পশু কোরবানি হয়। এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনে হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত পশু কোরবানি করেন।

কোরবানী করা সবার জন্য ফরজ ইবাদত না হলেও মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী ইবাদত। অস্ট্রিয়ায় প্রবাসী বাংলাদেশিরা রাজধানী
ভিয়েনার বাহিরে বিভিন্ন রাজ্যের পশুর ফার্মে গরু, ছাগল এবং ভেড়া কোরবানি করে থাকেন। অস্ট্রিয়ায় দিনটি সরকারি ছুটির দিন না হলেও প্রবাসীরা পেশাধারী কাজে পূর্বেই ছুটি নিয়ে রাখেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জানা গেল সম্ভাব্য কোরবানীর ঈদের তারিখ

আপডেটের সময় ০৪:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪