ভিয়েনা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

ঝালকাঠিতে সংসদ সদস্যর উপস্থিতিতে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • ২৮ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বাংলা ১৪৩১ বর্ষবরণ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। ঝালকাঠি-২ সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমুর উপস্থিতিতে এই কর্মসূচি আনন্দ ও উৎসব মুখর পরিবেশে পালন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকাল ৯টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্বদেন আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

এসময় তার সাথে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার, আফরুজুল হক টুটুল-পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলি তালুকদার ও উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানসহ দলীয় নেতা কর্মী, বিভিন্ন সংগঠনের সদস্য ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহন করেন। মঙ্গল শোভা যাত্রাটি শহর ঘুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়। উন্মুক্ত মঞ্চে জাতীয় সংগীত ও এসে হে বৈশাখ সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক কর্মসূচির সূচনা হয়। এর পরে একাধিক সংগঠন তাদের নিজস্ব পরিবেশনা উপস্থাপন করেন। অতিথিবৃন্দরা দর্শকসারিতে উপস্থিত থেকে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। মঞ্চের পাশে স্টলে বাংলার ঐতিহ্য পান্তা-ইলিশ ও পিঠা পুলি বিক্রির জন্য উপস্থাপন করা হয়েছে।

প্রধান অতিথির সুচনা পর্বের বক্তব্যে আমু বলেছেন, মোঘল আমলে সম্রাট আকবর এই বর্ষবরণের সূচনা করেন এবং ধারাবাহিকভাবে তা চলে আসছে। স্বাধীনতার পূর্বে ৫৪ সালে যুক্তফ্রন্ট সরকারি ছুটি হিসেবে ঘোষণা করে এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এর পরিধি বিস্তার করা হয়েছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলার নববর্ষ বরণ চেতনার বহিঃপ্রকাশ অনেকে না বুঝলেও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী গোষ্ঠী বুঝতে পেরেই রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালিয়ে ছিলো।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে সংসদ সদস্যর উপস্থিতিতে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ

আপডেটের সময় ০১:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪