ভিয়েনা ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

রাশিয়ার কনসার্ট হলে হামলার ঘটনায় তাজিকিস্তানে আটক ৯

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • ৭৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর কাছে কনসার্ট হলে গত শুক্রবারের হামলার ঘটনায় জড়িত সন্দেহে তাজিকিস্তানে ৯ জন আটক হয়েছে।

তাজিকিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটি সোমবার ভাকদাত নগরী থেকে তাদের আটক করে।

হামলার দায় স্বীকার করা জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও আটককৃতদের যোগ থাকার সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে তাজিক নিরাপত্তা সূত্র।

রাশিয়ায় প্রাণঘাতী এ হামলার পেছনে সন্দেহভাজন ৪ বন্দুকধারী তাজিক নাগরিক। অন্য সাত সন্দেহভাজনের সঙ্গে এদেরকেও গ্রেফতার করা হয়। সাত সন্দেহভাজনের মধ্যেও কয়েকজন তাজিকিস্তানের।

সূত্র জানায়, তাজিকিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটি সোমবার ভাকদাত নগরীতে ৯ জনকে আটক করেছে। তারা এখন রাজধানী দুশানবে-তে আছে।

রাশিয়ার কনসার্ট হলে হামলায় অন্তত ১৪৩ মানুষ নিহত হয়। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে হামলার ফুটেজ প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছিলেন, তাদের গোয়েন্দা তথ্য বলছে, এ হামলা চালিয়েছে আইএস এর আফগান শাখা ইসলামিক স্টেট খোরাসান (আইএসআইএস-কে)।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়ার কনসার্ট হলে হামলার ঘটনায় তাজিকিস্তানে আটক ৯

আপডেটের সময় ০৭:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪