ভিয়েনা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

ঝালকাঠিতে পুষ্টি ও খাদ্য প্রকল্পের আওতায় ২দিনব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষণ শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • ৩৩ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি উন্নয়নের মাধ্যমে সামাজিক পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোড়দারকরণ প্রকল্পের আওতায় শুরু হয়েছে ২দিনব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষণ। সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৩০টি ব্লকের ৩০জন বসতবাড়ির আঙিনায় পুষ্টি বাগান প্রদর্শণী চাষীদের নিয়ে এই প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার সকাল ১১টায় সদর উপজেলার কৃষি অফিসার আলী আহম্মেদ এর সভাপতিত্বে এই প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক শওকত ওসমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম। ১ম দিনের প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক ইসরাত জাহান মিলি।

এই প্রশিক্ষণে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, বসতবাড়িতে বছরব্যাপী আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে শাক-সবজি উৎপাদন, উৎপাদনের কলাকৌশল ও রোগবালাই ব্যবস্থাপনা, জিংক সমৃদ্ধ ধানের জাতের পরিচিত ও উৎপাদন কৌশল, পুষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে মাছ চাষ, পুষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে বসতবাড়ির আঙিনায় হাস-মুরগী ও গবাদি পশু পালন, জৈব বালাইনাশক প্রস্তুত প্রনালী ও ব্যবহার এবং বনজ ও বেষজ উদ্ভিদের ভূমিকা ইত্যাদি বিষয়ে ধারণা প্রদান করা হচ্ছে।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে পুষ্টি ও খাদ্য প্রকল্পের আওতায় ২দিনব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষণ শুরু

আপডেটের সময় ০৯:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪