ভিয়েনা ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

ঝালকাঠিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • ২৮ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠিতে ঈদ যাত্রা আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের আগে ৩দিন এবং পরের ৩দিন করনীয় বিষয় নিয়ে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ফিটনেসবিহীন, লক্কর-ঝক্কর, রংচটা গাড়ী, অতিরিক্ত ভাড়া, অতিরিক্ত যাত্রী না বহনের বিষয়ে আলোচিত হয়েছে।

এছাড়াও দুর্ঘটনা প্রবন, ঝুঁকিপূর্ণ এলাকা, যানজটের সম্ভাব্য এলাকা ও কারণ চিহ্নিতকরণ এবং এ বিষয়ে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিআরটিএ ও পুলিশের মাধ্যমে নিরাপদ সড়ক রাখার ক্ষেত্রে অভিযান পরিচালনা করা হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরোজের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার সকাল সাড়ে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ঝালকাঠি বিআরটিএর সহকারী পরিচালক মোঃ মাহবুবুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। অন্যদের ঝালকাঠি ট্রাফিক পরিদর্শক মোঃ রাজিউদজামান, জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি মাহাবুবুল আলম দুলাল, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান, জেলা ব্রাক প্রতিনিধি রিসান রেজা মোঃ সাহেদ, টিআইবির সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান, ঝালকাঠি বাস মালিক সমিতির সদস্য শাহ আলম খলিফা বক্তব্য রাখেন।

এরপরে একই ভেনুতে জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৭:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪