ভিয়েনা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

পিরোজপুরে আগ্নেয় অস্ত্রের মুখে ১৩ গরু লুট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • ২৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আগ্নেয় অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ গরু লুট করেছে ডাকাত দল।

ঘটনাটি ঘটেছে রবিবার (১৭ মার্চ) ভোর রাতে জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পিরোজপুর- নাজিরপুর সড়কের রাস্তার মাথা সংলগ্ন জুজখোলা গ্রামে। ভুক্তভোগী খামারীর নাম রিয়াজ হাওলাদার। তিনি ওই গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে।

ভুক্তভোগী খামারী জানান, ওই দিন ভোর রাতে তার বাড়ির গোয়াল ঘরের গরু লুট করে নিতে ১৪-১৫ জনের একটি ডাকাত দল ঢুকে। এসময় শব্দ পেয়ে ঘর থেকে বের হলে ডাকাত দল তাকে সহ পরিবারের সদস্যদের আগ্নেয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে গরুর গোয়ালে থাকা ১৩টি গরু লুট করে নেয়। ডাকাত দল তাদের সাথে আনা ট্রাকে করে গরুগুলো তুলে নিয়ে যায়।

ওই সব গরুর মধ্যে ৭টিতে প্রায় দুই মন দুধ দিতো। আর বাকী ৬টি ষাড় গরু ও বকনা বাছুর ছিলো। পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে গরুগুলো লুট করে নিয়েছে। প্রায় আধা ঘন্টা ব্যাপী তারা গরুগুলো তুলতে সময় নিয়েছে। গরুগুলো বিদেশী প্রজাতির। আনুমানিক দাম প্রায় ২২ লাখ টাকা।

ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাদারন সম্পাদক মো. সরদার কামরুজ্জামান চাঁন বলেন, খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। গরুগুলো বিদেশী প্রজাতির। ওই গরুই ছিলো ওই খামারির একমাত্র আয়ের উৎস।

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে মামলা নেয়া হবে। তবে খবর শুনে বাগেরহাটের কচুয়া ও সদর থানার উদ্যোগে লুট হওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে আগ্নেয় অস্ত্রের মুখে ১৩ গরু লুট

আপডেটের সময় ০৩:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪