ভিয়েনা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

আর্জেন্টিনার দল ঘোষণা, মেসি থাকলেও নেই ডি মারিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • ৩৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, বিশ্বকাপের বাছাই, ক্লাব ফুটবল। টানা ম্যাচের ভেতর থাকাটা রীতিমতো কাল হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। আর্জেন্টিনার হয়ে বাছাইপর্বের ম্যাচে খেললেও মেসির খেলা হয়নি মায়ামির হয়ে শেষ পাঁচটি ম্যাচের চারটিতেই। আর সে কারণেই আর্জেন্টিনার আসন্ন দুটি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে শঙ্কা ছিল বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে নিয়ে। তবে শেষ পর্যন্ত শঙ্কা কাটিয়ে তাকে রেখেই প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ৩৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

বাছাইপর্বের এই দুই ম্যাচের জন্য মেসিকে দলে রাখা হলেও ছিটকে গেছেন আনহেল ডি মারিয়া। ইনজুরির কারণে বিশ্রাম দেওয়া হয়েছে তারকা এই ফুটবলারকে। মারিয়া ছাড়াও বাদ পড়েছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। এদিকে দলে ফিরেছেন পাওলো দিবালা, মার্কোস আকুইনা, লুকাস ওকাম্পোসের মতো ফুটবলাররা।

আগামী ১২ অক্টোবর প্যারাগুয়ে ও ১৭ অক্টোবর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা স্কোয়াড : এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো, ওয়ালতার বেনিতেস, হুয়ান ফয়েথ, গঞ্জালো মন্টিয়েল, নাহুলেন মলিনা, হেরমান পেসুয়া, ক্রিস্টিয়ান রোমেরো, লুকাস মার্তিনেস, নিকোলাস ওতামেন্ডি, মার্কো পেয়েগ্রিনো, মার্কোস আকুইনা, নিকোলাস তালিয়াফিকো, লুকাস এসকেভেল, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডি পল, এজেকেল পালাকিওস, কার্লোস আলকারাজ, জিওভান্নি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, ব্রুনো সাপেয়ি, পাওলো দিবালা, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেস, ফাকুন্দো ফারিয়াস, লুকাস বেলত্রান, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গনসালেস, লুকাস ওকাম্পোস।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আর্জেন্টিনার দল ঘোষণা, মেসি থাকলেও নেই ডি মারিয়া

আপডেটের সময় ১০:৪৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩