ভিয়েনা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯০ সময় দেখুন
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, “আমরা এমন একটি দলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছি, যাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো অবদান ছিল না; বরং তারা এর বিপক্ষে অবস্থান নিয়েছিল।”
তিনি বলেন, “একাত্তরে একদিকে ছিল দাসত্বের শৃঙ্খল, আরেকদিকে ছিল স্বাধীনতার জন্য মুক্তির সংগ্রাম। তারা সেদিন দাসত্বের শৃঙ্খলকেই আলিঙ্গন করেছিল। শুধু তাই নয়, আমাদের কম বয়সী মা-বোনদের পাকবাহিনীর হাতে তুলে দিয়েছিল। মা-বোনদের সম্মান ও ইজ্জত নিলামে তুলেছিল এবং আমাদের মুক্তিযোদ্ধাদের পাকবাহিনীর হাতে হত্যার জন্য তুলে দিয়েছিল।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) চরফ্যাসন সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন আরও বলেন, “গত ১৬ বছরে তারা একই চেহারায় আবির্ভূত হয়েছে। ফ্যাসিবাদের সঙ্গে একাকার হয়ে রাজনীতি করেছে। একদিকে ছিল ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার অপচেষ্টা, অপরদিকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা—যার নেতৃত্ব দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারা কখনোই গণতন্ত্রের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেনি; বরং ফ্যাসিবাদের পক্ষেই অবস্থান নিয়েছে।”
চরফ্যাসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে তারেক রহমানকে চরফ্যাসনের বিভিন্ন সমস্যার কথা জানানো হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে চরফ্যাসনে একটি মেডিকেল কলেজ স্থাপন, নদীভাঙন রোধ এবং ভোলা–বরিশাল সেতু নির্মাণ করা হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী লেলিনসহ উপজেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস/এম আর  

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

আপডেটের সময় ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬