ভিয়েনা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ভিয়েনার মুসলিম কবরস্থান সংলগ্ন মসজিদে সিরাজ চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • ১২৭ সময় দেখুন

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন মরহুম সিরাজ চৌধুরীর নামাজে জানাজার পর মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে

ভিয়েনা ডেস্কঃ বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ৩টার দিকে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন ও অস্ট্রিয়া আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজ চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের মুসলিম কবরস্থান সংলগ্ন মসজিদে প্রয়াত সিরাজ চৌধুরীর নামাজে জানাজা পড়ান অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম শায়েখ ড.ফারুক আল মাদানি। জানাজার নামাজের পূর্বে তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে মৃত্যুর মত চিরন্তন সত্যকে উপলব্ধি করে,এর জন্য ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী পূর্ব প্রস্তুতির উপর গুরুত্বারোপ করেন।

মরহুম সিরাজ চৌধুরীর নামাজে জানাজায় কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,মরহুম সিরাজুল ইসলাম চৌধুরী (যিনি সিরাজ চৌধুরী নামে পরিচিত ছিলেন) গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২:০৯ মিনিটে ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের Kaiser Franz Josef হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানান অসুখে
ভুগছিলেন।

মৃত্যুর সময় তার আনুমানিক বয়স হয়েছিল ৭০ এর উপরে। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও একমাত্র প্রাপ্ত বয়স্ক ছেলে রেখে গেছেন। মরহুম সিরাজ চৌধুরীর পরিবার বাংলাদেশে বসবাস করছেন। প্রয়াত সিরাজ চৌধুরীর পরিবার বর্তমানে স্থায়ীভাবে রাজধানী ঢাকায় বসবাস করলেও তাদের পৈতৃক বাড়ি কুমিল্লার কচুয়া উপজেলায়।

প্রয়াত মরহুম সিরাজ চৌধুরী ১৯৮০ এর দশকে ইরানে বাংলাদেশ দূতাবাসে কিছু সময় কর্মরত ছিলেন। তারপর ১৯৯০ এর দশকের প্রথম দিকে স্বেচ্ছায় দূতাবাসের কাজ ছেড়ে দিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

ইউরো বাংলা টাইমসের পরিবারের পক্ষ থেকে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন মরহুম সিরাজ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা ছাড়াও মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনার মুসলিম কবরস্থান সংলগ্ন মসজিদে সিরাজ চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন

আপডেটের সময় ০২:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩