ভিয়েনা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

আবারও একসঙ্গে রাজ-পরী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • ১২২ সময় দেখুন

নাহিদ আক্তার, বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ দম্পতির একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মবার্ষিকী ছিল গত ১০ আগস্ট। একমাত্র ছেলের বিশেষ দিনটি বেশ  জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন করেন অভিনেত্রী। তবে ছেলের জন্মদিনের এই অনুষ্ঠানে দেখা পাওয়া যায়নি রাজের। তবে এবার রাজ্যের কথা ভেবে বিবাদ ভুলে এক হলেন পরীমণি ও শরীফুল রাজ।

বুধবার (১৭ আগস্ট) রাতে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন এই ঢালিউড দম্পতি; যার বেশকিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গানবাংলার স্টুডিওতে সংগীত আয়োজক কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে দেখা যায় তাঁদের। বিশেষ সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে তাপসের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাজ্য বাবার জন্মদিন উদ্‌যাপন করা হচ্ছে টিএমের পক্ষ থেকে।’

ভাইরাল ছবি ও ভিডিওগুলোতে দেখা যায়, একসঙ্গে বসে হাস্যরস করছেন রাজ-পরী। আবার একটি ছবিতে দুজন দুজনকে জড়িয়ে ধরতেও দেখা যায়। সবগুলো ছবিতেই হাস্যোজ্জ্বল ছিলেন এই দম্পতি। ওই অনুষ্ঠানে একমাত্র ছেলে রাজ্যের জন্মদিন উপলক্ষে কেক কাটেন তারা।

চলতি বছর ২০ মে পরীকে ছেড়ে রাজ আলাদা থাকতে শুরু করেন। এরপরই ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। এ কারণে রাজ-পরীর দাম্পত্য সম্পর্ক আরও খারাপ হয়।

এরপর থেকেই মিডিয়ায় প্রকাশ্যে একে অন্যের সম্পর্কে সমালোচনা করতেও দেখা যায় রাজ- পরীকে। দীর্ঘ সময় ধরেই এ জুটি আলাদা রয়েছেন। সেপারেশনের সময় পরী এক সাক্ষাৎকারে জানান, রাজের সঙ্গে তার সম্পর্ক না থাকলেও ছেলের সঙ্গে তার সম্পর্ক থাকবে। এ বিষয়ে রাজ বলেন, মানে কী, আমি পরীকে বিয়ে করেছি, বউয়ের সঙ্গে সম্পর্কটাই আগে। পরে সন্তানের সঙ্গে।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আবারও একসঙ্গে রাজ-পরী

আপডেটের সময় ০৮:৪০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩