ভিয়েনা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

নাজিরপুরে মাদরাসা অধ্যক্ষের ঘুষ দাবির অডিও ভাইরাল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • ৫৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার নেছারিয়া বালিকা আলীম মাদরাসার অধ্যক্ষ একেএম ফজলুল হকের ঘুষ দাবির একটি অডিও ভাইরাল হয়েছে। গত কয়েকদিন ধরে অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

ভাইরাল হওয়া অডিও সূত্রে জানা গেছে, একই মাদরাসার সভাপতি গাজী মো. মিজানুর রহমান ৫ শিক্ষকের উচ্চতর স্কেলের জন্য কাগজ-পত্র প্রস্তুত করতে অধ্যক্ষকে অনুরোধ করছেন। এ সময় ওই শিক্ষকরা সহ ওই মাদরাসার শিক্ষক প্রতিনিধির সামনেই ওই কাজের পারিশ্রমিক বাবদ শিক্ষকদের কাছে অধ্যক্ষ সম্মানী দাবী করেন। এসব কথার এক পর্যায়ে সভাপতি ওই সম্মানীকে ঘুষ বলেন। তখন অধ্যক্ষ ওই কাজকে তার অতিরিক্ত কাজ দাবী করে তা ঘুষ নয় পারিশ্রমিক হিসাবে ওই সম্মানী দাবী করেছেন বলে শোনা যায়।

এ বিষয়ে জানতে অধ্যক্ষের মুঠোফোনে ফোন দিলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতির সাথে কথা হলে তিনি বলেন, ৫-৬ জন শিক্ষকের উচ্চতর স্কেল প্রাপ্তির সময় অতিক্রম করেছে। তারা তাদের উচ্চতর স্কেলের জন্য জানালে বিষয়টির জন্য অধ্যক্ষকে নিয়ে শিক্ষকদের সাথে বসা হয়। তখন অধ্যক্ষ ওই কাজের পারিশ্রমিক হিসাবে ওই টাকা দাবী করেন। বিষয়টি কোন মাধ্যমে হয়তো রেকর্ড করে ছাড়া হয়েছে। অডিওটি শুনেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশ জানান, বিষয়টি অনুসন্ধান পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে মাদরাসা অধ্যক্ষের ঘুষ দাবির অডিও ভাইরাল

আপডেটের সময় ০৮:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩