ভিয়েনা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সরকারি খরচায় ১৪ লাখেরও বেশি বিচারপ্রার্থীকে আইনি সহায়তা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেল বিজেপি নিজ আসনে শুভেন্দুর কাছে হারলেন মমতা ভিয়েনায় হজ্জ গমনেচ্ছু যাত্রীদের জন্য বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া মাধবপুরে ৮০ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমোহনে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প তুরস্কে জরুরি অবতরণ করল স্পেনের প্রধানমন্ত্রীর বিমান

তারেক রহমানের মধ্যেই মানুষ নতুন আশার আলো দেখছে – ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ২২২ সময় দেখুন

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন

ইবিটাইমস ডেস্কঃ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় মির্জা ফখরুল আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছেলে। যেখানে যাচ্ছে সেখানে শুধু লোক আর লোক।

গতকাল ময়মনসিংহ গিয়েছিল লাখ লাখ লোক হয়েছে সমাবেশে। কেন যাচ্ছে? কারণ মানুষগুলো তার মধ্যে একটা আশা খুঁজে পাচ্ছে। তার মধ্যে নতুন নেতা দেখতে পাচ্ছে। যে নেতা তাদেরকে ভালো কিছু দেওয়ার কথা বলছেন।

তিনি বলেন, তিনি মা-বোনদেরকে ফ্যামিলি কার্ডের কথা বলছেন, যদি একটা ফ্যামিলি কার্ড দেওয়া হয় সে ক্ষেত্রে সস্তায় নিত্যপূর্ণ জিনিস ক্রয় করতে পারবে। চিকিৎসা, শিক্ষাসহ সবকিছুই করতে পারবে। কৃষকদেরকেও কার্ড দেওয়া হবে। যার ফলে সে তার সার-বীজ সবকিছুই ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবে। আমরা বাচ্চাদেরকে ভালো লেখাপড়ার জন্য ভালো স্কুলের ব্যবস্থা করব। হাসপাতালে যেন মানুষ ভালো চিকিৎসা পায় সে ব্যবস্থা করব। সস্তায় ওষুধ দেওয়ার চেষ্টা করব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতি করে কি বাড়িঘর বানাইছি? উল্টা আমার বাবার সম্পত্তি বিক্রি করেছি। সব বিক্রি করেছি। এমনকি আমি আমার ঠাকুরগাঁও শহরের বসতবাড়ির অর্ধেকটা বিক্রি করে দিয়েছে। এই করেই আমরা রাজনীতি করি। আমি একটা কথা বলতে চাই, এটাই আমার শেষ নির্বাচন।

তিনি বলেন,আমার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। বয়সও বাড়ছে। আমার নিজেরই মনে হচ্ছে আমি মনে হয় আর পাঁচ বছর পরে ইলেকশন করতে পারব না। আমার শেষ অনুরোধ এবার আপনার একটু আমাকে সমর্থন দেবেন। তাহলে আপনাদের জন্য একটু আমি কাজ করার সুযোগ পাব।

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন আমরা একটু শান্তিতে ঘুমাতে পারছি। আর ধানখেতে রাত কাটাতে হচ্ছে না, মিথ্যা মামলার আতঙ্কও অনেকটা কমেছে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

সরকারি খরচায় ১৪ লাখেরও বেশি বিচারপ্রার্থীকে আইনি সহায়তা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তারেক রহমানের মধ্যেই মানুষ নতুন আশার আলো দেখছে – ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আপডেটের সময় ০৬:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬