ভিয়েনা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

পিরোজপুরের ২টি আসনের সীমানা নির্ধারন নিয়ে হাইকোর্টের রুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • ১২৫ সময় দেখুন

পিরোজুপর প্রতিনিধি: পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) ও পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) এ দুটি আসনের নতুন সীমানা নির্ধারনের প্রজ্ঞাপন নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার (৩০ জুলাই) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মাদ মাহবুব উল ইসলাম সমন্বয় গঠিত হাইকোর্টের বে ওই রুল জারি করেন।

জানা গেছে, এর আগে পিরোজপুর-১ আসনটি নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ এ তিন উপজেলা এবং পিরোজপুর-২ আসনটি ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ এ তিন উপজেলা নিয়ে ছিলো। কিন্তু গত ৩ জুন নির্বাচন কমিশন নেছারাবাদ উপজেলাকে পিরোজপুর-১ আসন থেকে বাদ দিয়ে পিরোজপুর-২ আসনের সাথে যোগ করেন এবং একই সাথে পিরোজপুর-২ এর সাথে থাকা ইন্দুরকানী উপজেলাকে পিরোজপুর-১ আসনের সাথে যোগ করেন । এতে নতুন সীমানা হিসাবে নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী এ তিন উপজেলা নিয়ে পিরোজপুর-১ এবং নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া এ তিন উপজেলা নিয়ে পিরোজপুর-২ আসনের নতুন সীমানা নির্ধারন হয়।

ওই দুই আসনের নতুন সীমানা পুননির্ধারনের বৈধতা চ্যালেঞ্জ করে কাউখালী, ভান্ডারিয়া, ইন্দুরকানী ও নেছারাবাদের বাসিন্দারা পৃথকভাবে গত সপ্তাহে হাইকোর্টে রিট করেন। ওই রিটের ভিত্তিতে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ৯ আগস্ট ওই রুলের ওপর শুনানি গ্রহন করা হবে বলে আদালতে রিটের পক্ষে শুনানি করা হাইকোর্টের জেষ্ঠ্য আইনজীবী এম কে রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী ছিলেন কামাল হোসেন মিয়াজী।

উল্লেখ্য, পিরোজপুর-১ আসনের বর্তমান এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম ও পিরোজপুর-২ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু। নেছারাবাদ উপজেলার একাধীন ব্যাক্তি জানান, স্বাধীনতার পর থেকে নেছারাবাদ উপজেলাটি উন্নয়ন থেকে বি ত ছিলো। গত সাড়ে ৪ বছরে পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম উপজেলাটির ব্যাপক উন্নয়ন করেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরের ২টি আসনের সীমানা নির্ধারন নিয়ে হাইকোর্টের রুল

আপডেটের সময় ০৩:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩