ভিয়েনা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভারতের লোকসভার (পার্লামেন্ট) স্পিকার ওম বিড়লা আজ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভারতীয় স্পিকার বাংলাদেশ সরকারকে ভারতের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে জনমুখী সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

বাংলাদেশের হাইকমিশনার জানান, উভয় নেতা বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে জনমুখী সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়।

বিড়লা অনুষ্ঠানে নয়াদিল্লির প্রতিনিধিত্ব করেন, যা দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে তুলে ধরে এবং অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ

আপডেটের সময় ০৪:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬