ভিয়েনা ১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

মহান স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • ১৪০ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।  বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে মহান স্বাধীনতা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করতে নতুন করে শপথ নিয়েই স্মরণ করতে চাই। অনির্বাচিত সরকার, তারপরও তাদের কাছে ২৬ মার্চের পূর্বেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজনৈতিক কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দাবি করছি। নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার চাই।’

বিএনপির ঘোষিত কর্মসূচিগুলো হলো—আগামী শনিবার (২৫ মার্চ) রাজধানীর মহানগর নাট্যমঞ্চ অথবা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা। পরের দিন রোববার ভোর ৬টার দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে দলীয় প্রতাকা ও জাতীয় পতাকা উত্তোলন। একইদিন সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ। পরে ঢাকায় ফিরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন, দোয়া ও ফাতিহা পাঠ।

এদিন সকাল থেকে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল চলবে। এ ছাড়া সোমবার (২৭ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মুক্তিযোদ্ধা গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সব ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।

ঢাকা/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহান স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

আপডেটের সময় ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩