ভিয়েনা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ : শি-ঋষি বৈঠক বাতিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • ১১১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মধ্যকার বৈঠক বাতিল হয়ে গেছে। ইন্দোনেশিয়ার বালিতে জি২০ জোটের সম্মেলনের বিরতিতে বুধবার (১৬ নভেম্বর) এই দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকটি করার কথা ছিল। তবে হঠাৎ করেই তাদের এ বৈঠকটি বাতিল করা হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সিডিউল জটিলতার কারণে শি-ঋষি বৈঠকটি বাতিল করতে হয়েছে। বুধবার এ দুই নেতার মধ্যে বৈঠকের জন্য যে সময়টা নির্ধারিত করা হয়েছিল সে সময়টায় ‘পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ’ ইস্যু নিয়ে ব্যস্ত ছিলেন তাঁরা।

উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় সকালে ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের সীমান্তবর্তী একটি গ্রামে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এ নিয়ে জি২০ সম্মেলনে উপস্থিত নেতাদের মধ্যে তুমুল হৈ চৈ শুরু হয়। ধারণা করা হয়, রাশিয়া পোল্যান্ডে হামলা চালিয়েছে। এরপর এ নিয়েই ব্যস্ত হয়ে যান তাঁরা।

এদিকে, মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করে, চীনের  প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হঠাৎ করে বৈঠকের সময় নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এর মাধ্যমে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্টের সঙ্গে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরাসরি বৈঠক হতো। কিন্তু সিডিউল জটিলতায় শেষ পর্যন্ত বৈঠকটি বাতিল হয়ে গেল।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস চীনের প্রতি কঠোর মনোভাব দেখিয়েছিলেন। কিন্তু মাত্র ৪৫ দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।

এরপর ঋষি সুনাক ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে সম্পোর্কন্নয়নে মনোযোগী হন। এর অংশ হিসেবেই একটি শক্তিশালী সম্পর্কে গঠনে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন ঋষি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ : শি-ঋষি বৈঠক বাতিল

আপডেটের সময় ০৭:৩৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২