ভিয়েনা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ভারতের ক্লিনিকে মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের (৭২) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক ও চিকিৎসক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। কলকাতা বিমানবন্দরের নিকটবর্তী দমদম এলাকার ফিনিক্স মেডিক্যাল সেন্টারে এক সপ্তাহের বেশি সময় ধরে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত তিন দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জোয়াহেরুল ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি প্রকাশ্যে ছিলেন না বলে জানা যায়। ওই সময়ের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, জোয়াহেরুল ইসলামও তখন কলকাতায় চলে যান। তবে বাংলাদেশ বা কলকাতায় তাকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি।

মৃত্যুকালে তার পাশে স্ত্রী ও এক মেয়ে উপস্থিত ছিলেন। তার স্ত্রী চিকিৎসা ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। অসুস্থতার খবর পেয়ে বিদেশ থেকে সম্প্রতি দেশে এসে পরে কলকাতায় যান তার মেয়ে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ বাংলাদেশে এনে নিজ গ্রামের বাড়িতে দাফন করার ইচ্ছা রয়েছে। এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় ছাড়পত্র (এনওসি) নেওয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতের ক্লিনিকে মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি

আপডেটের সময় ০১:৪১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬