ভিয়েনা ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

মাটিবোঝাই ট্রাক ঢুকে গেলো বসতঘরে,  নিহত ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাতে মাটিবোঝাই একটি চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়লে নাজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মতিয়ারা বেগম গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)  দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের পাচচামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া এলাকায় অবৈধভাবে লৌহজং নদীর তীর থেকে মাটি কেটে একটি ড্রাম ট্রাকে করে বহন করা হচ্ছিল। ট্রাকটি পাকুল্যা-লাউহাটী সড়ক দিয়ে পাচচামারী গ্রামের পশ্চিম দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি টিনের ঘরের বেড়া ভেঙে সামনে থাকা আধাপাকা আরেকটি ঘরের দেয়ালে গিয়ে থামে।
ঘটনাকালে টিনের ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা নাজিম উদ্দিন ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রী মতিয়ারা বেগমকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, পাকুল্যা এলাকার পিন্টু ও তুষার নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে ড্রাম ট্রাকে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক রয়েছেন। নিহত নাজিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

তুচ্ছতাচ্ছিল্য পেরিয়ে সফলতার গল্প ২৩ জাতের আঙুরে স্বপ্ন বুনছে কলেজছাত্র পারভেজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাটিবোঝাই ট্রাক ঢুকে গেলো বসতঘরে,  নিহত ১

আপডেটের সময় ০৮:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬