ভিয়েনা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

করোনায় দেশে আরো ৫ জনের মৃত্যু, শনাক্তের হার ১৫.৩১ শতাংশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • ৭৭ সময় দেখুন

ঢাকা: দেশে করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৫৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯৭ জন। আগের দিন ১৩ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ১৮৩ জন। করোনায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩১ শতাংশে।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ৩৭৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৭৫৭ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৫৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৬ দশমিক ৬৪ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬৭ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৫৫ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৭ দশমিক ২৪ শতাংশ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনায় দেশে আরো ৫ জনের মৃত্যু, শনাক্তের হার ১৫.৩১ শতাংশ

আপডেটের সময় ০৬:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২