ভিয়েনা ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

ইইউ প্রার্থীর মর্যাদা পেল ইউক্রেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
  • ৫৬ সময় দেখুন

ইবি ডেস্ক: ইউরোপীয় পার্লামেন্ট বৃহস্পতিবার ইউক্রেনকে বিশাল সমর্থনের মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীর মর্যাদা প্রদানের পক্ষে ভোট দিয়েছে । এর ফলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন আরো এক ধাপ এগিয়ে গেল পশ্চিমা মিত্রদের কাছে। ইউক্রেনের পক্ষে ভোট ছিল ৫২৯, বিপক্ষে ৪৫। অনুপস্থিত ছিলেন ১৪ জন সদস্য। ইউরোপীয় পার্লামেন্ট জর্জিয়া এবং মোল্দোভার জন্যও ইইউ প্রার্থিতা অনুমোদন করেছে।

এই ভোট গ্রহণ এমন সময় অনুষ্ঠিত হলো যখন মাঝারি-পাল্লার রকেট সিস্টেমসহ সামরিক সাহায্য বাবদ ইউক্রেনকে ৪৫ কোটি ডলার পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন পার্লামেন্টের চেয়ারম্যান রুসলান স্টেফানচুক একটি ফেসবুক বার্তায় এই সমর্থনের জন্য ইউরোপীয় আইন প্রণেতাদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, “ইউক্রেন ইইউ দেশ, এবং আমরা এই অধিকারের জন্য শুধু যুদ্ধক্ষেত্রে নয়, আইনি ক্ষেত্রেও লড়াই করি।”

প্রার্থীর মর্যাদা পাওয়া নতুন এই তিনটি দেশকে ২৭ সদস্যের ইইউ ব্লকে যোগদানের জন্য, তাদের ধারাবাহিক ভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার সাধন করতে হবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন বলেছেন, ইউক্রেন ‘ইইউর প্রায় ৭০ ভাগ নিয়ম, রীতি-নীতি ও মান প্রয়োগ করেছে।’ তবে তিনি বলেন, ‘আইনের শাসন, ধনকুবের, দুর্নীতি দমন এবং মৌলিক অধিকার’ এর ক্ষেত্রে অনেক কিছু করা দরকার।

ডেস্ক/ইবিটাইমস

জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইইউ প্রার্থীর মর্যাদা পেল ইউক্রেন

আপডেটের সময় ০৬:০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২