ভিয়েনা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

লালমোহন লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রকাশ ও অগ্রগতি পর্যালোচনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
  • ১২৯ সময় দেখুন
লালমোহন  (ভোলা) প্রতিনিধি:  ভোলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ  ইউনিয়ন ও বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার বিকালে  ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রকাশ ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি অধ‍্যক্ষ মো: রুহুল আমিনসহ লর্ডহাডিঞ্জ ইউনিয়নের নাগরিকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনায় তৃণমূলের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদ হলো স্থানীয়  সরকার কাঠামোর প্রাণ কেন্দ্র। জনঅঙশগ্রহণ মূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও তা প্রকাশ নি:সন্দেহে গণতান্ত্রিক ব‍্যবস্থায় স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা যথাযথ বাস্তবায়ন, ২০২৬ সালের মধ‍্যে উন্নয়নশীল দেশ হিসেবে অগ্রগতি, ২০৩০ সালের মধ‍্যে এসডিজি অর্জন, ২০৪১ সালের মধ‍্যে উন্নত দেশে পরিণত করার জন‍্য গৃহীত বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় পরিকল্পনা গণতান্ত্রিক সমাজ ব‍্যবস্থা বিনির্মাণে সহায়ক। কেন্দ্রীয় সরকারের সকল উন্নয়নের কাজ স্থানীয় সরকার বাস্তবায়ন করে।স্থানীয় সরকারকে বাদ দিয়ে দেশের উন্নয়নে কোন ভাবেই সম্ভব নয়।
ভোলা/ইবিটাইমস
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রকাশ ও অগ্রগতি পর্যালোচনা

আপডেটের সময় ০৪:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২