ভিয়েনা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

লালমোহনে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২ দোকানদারকে ৪০ হাজার টাকা জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • ৮২ সময় দেখুন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহন বাজরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম শামীম। অভিযানে উপস্থিত ছিলেন ভোলা জেলা ঔষদ প্রশাসন অধিদপ্তরের তত্ববধায়ক ইব্রহীম ইকবাল চৌধুরী।

পৌরশহর উত্তর বাজারের কলরব মেডিসিন কর্নারে অভিযান চালিয়ে তাদের ড্রাগ লাইসেন্স এর মেয়াদ না থাকা এবং ভেজাল ঔষদ বিক্রি করার কারনে দোকানের মালিক মাওলানা মোঃ মুছাকালিমূল্যাকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজাল ঔষধগুলোর মধ্যে ছিল বান্ধবী সিরাপ, প্যারিএকটিন ট্যাবলেট এবং আপন লিকুইড, অলটাইম লিকুইড, নো টেনশন লিকুইড। এ ধরনের ভেজাল ঔষধ বিক্রি না করার জন্য তাকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়া  জরিমানার পরে ভেজাল ঔষধগুলো নষ্ট করে দেয়া হয়। এরপর লালমোহন সদর রোডের নূরানী খুশবু হাউজ বই এর দোকানে নিষিদ্ধ ঔষধ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করে ভেজাল ঔষধগুলো নষ্ট করে দেয়া হয়।

অভিযান প্রসঙ্গে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম শামীম বলেন, বাজারে বিক্রিকৃত সকল প্রকার অবৈধ মালামালের উপর অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মালামালের দোকানদারদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২ দোকানদারকে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময় ০৫:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১