ভিয়েনা ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে ইউএন’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ; খাবার খেলেন গরীবরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • ৯২ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট: পিরোজপুরের ইন্দুরকানীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এ সময় বর-কনে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আর ওই বিয়ে বাড়িতে অতিথিদের জন্য আয়োজন করা উন্নত খাবার খেলেন স্থানীয় গরীব অসাহয়রা।

ঘটনাটি ঘটেছে রবিবার (০৫ ডিসেম্বর) উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিন ভেপসাবুনিয়া গ্রামে।

জানা গেছে,  ওই দিন  দুপুরে  ওই গ্রামের  ও স্থানীয় বালিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী (১৪) এর সাথে  উপজেলার উত্তর কলারন
গ্রামের আব্দুল লতিফ  বেপারির  ছেলে শুকুর আলী হাওলাদার (২১) এর সাথে বিয়ের আয়োজন করা হয়।এ সংবাদ পেয়ে উপাজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেসা খানম পুলিশ নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হন ।

এ সময় বিয়ে বাড়িতে আসা বর ও কনে পক্ষের অতিথিরা দৌড়ে পালিয়ে যান।পরে মেয়েকে বাল্য বিবাহ দেওয়ার অভিযোগে ছেলের ও মেয়ের পক্ষকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০হাজার টাকা জরিমানা করা হয় এবং বিবাহের  সকল অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ইউএনওর উপস্থিতিতে বিয়ের বাড়ীর সকল সাজসজ্জা  ভেঙ্গে ফেলা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. নাছির উদ্দিন সেন্টু জানান, বিয়ে বাড়িতে ইউএনও এবং পুলিশ যাওয়ার পর সেখানে থাকা বর-কনে পক্ষের অতিথিরা দৌড়ে পালিয়ে যান।সেখানে মেহমানদের জন্য তৈরী সকল উন্নত মানের খাবার থেকে যায়।পরে স্থানীয় গরীব ও অসহায়দের ডেকে তা খাওয়ানো হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম জানান, মেয়েটি নবম শ্রেণীর ছাত্রী।তার বাল্য বিয়ের  খবর পেয়ে আমি ঘটনা স্থানে উপস্থিত হই।মেয়ে ও ছেলের পক্ষকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।পরে বিয়ের সকল অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানীতে ইউএন’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ; খাবার খেলেন গরীবরা

আপডেটের সময় ০৫:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১