ভিয়েনা ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাসভাড়া কত বাড়ল প্রতি ১০০ কিলোমিটারে ! সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

মার্চের মধ্যে শতভাগ মানুষ টিকার আওতায় আসবে : স্বাস্থ্য সচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ১৬৫ সময় দেখুন

রাঙ্গামাটিঃ আগামী মার্চের মধ্যে দেশের শতভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে’ বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। একইসঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে ৬০ ভাগ মানুষকে টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

শনিবার রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব এসব কথা বলেন।

স্বাস্থ্য সচিব আরও বলেন, ‘দেশে এখন কোনো টিকার ঘাটতি নেই, আড়াই কোটি টিকা মজুদ আছে। কিছু দিনের মধ্যে আরও দুই কোটি আসবে এবং এখন থেকে প্রতিমাসে চার কোটি করে টিকা আসতে থাকবে। তাছাড়াও যৌথভাবে দেশে যেকোনো সময় টিকার উৎপাদন শুরু হতে পারে তার ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।’

স্বাস্থ্য সচিব আরও বলেন, ‘দেশের ৩৪ হাজার ডাক্তার ছিল। আরও নতুন করে চার হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। ৪২ হাজার নার্স ছিল, নতুন করে সাড়ে আট হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। নার্স নিয়োগে দ্রুততার জন্য লিখিত পরীক্ষায় যারাই আসছে তাদের সবাইকে নিয়োগ দেওয়া হয়েছে।’
মতবিনিময় সভায় রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রীতি প্রসুন বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ প্রমুখ।

রাঙ্গামাটি/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মার্চের মধ্যে শতভাগ মানুষ টিকার আওতায় আসবে : স্বাস্থ্য সচিব

আপডেটের সময় ১০:৪৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১